প্রচ্ছদ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে

  |  14:14, June 03, 2020
www.adarshabarta.com

Manual3 Ad Code


মোঃ নাসির (নিউ জার্সি) আমেরিকা থেকে :

Manual1 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্য এবার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।
পুলিশ হেফাজেতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (২ জুন) এ অভিযোগ আনা হয়। খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের।

গভর্নর টিম ওয়ালজ এবং মিনেসোটার মানবাধিকার কমিশন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে রয়েছেন পুলিশ কর্মকর্তা ডেরেক চউভিন। যা সারাবিশ্বে বিক্ষোভের জন্ম দিয়েছে।

এ ঘটনায় ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

Manual5 Ad Code

পাশাপাশি ওই সময়ে উপস্থিত থাকা আরো তিন পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে যদিও তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Manual6 Ad Code

মিনেসোটার ওই পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে নিষ্ঠুর এবং বৈষম্যমূলক আচরনের অন্যান্য অভিযোগ রয়েছে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code