দানবীর রাগীব আলী সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
জালালাবাদ রাগীব – রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ও রাগীব – রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অন্যতম পৃষ্ঠপোষক, দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি,বিশ্বনাথের কৃতি সন্তান , দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দানবীর ড. সৈয়দ রাগীব আলী
ঢাকাস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে দানবীর রাগীব আলী আর্থ-সামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় যে অসামান্য অবদান রাখছেন, তা এ জাতি আজীবন তার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার দরবারে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেছেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েক,তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম,আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির,মোস্তাক আহমদ মোস্তফা, মো, জাহান মিয়া।

