প্রচ্ছদ

শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক

  |  14:15, September 13, 2026
www.adarshabarta.com

সালেহ আহমদ (স’লিপক) : 

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের ঐতিহ্যবাহী সংস্থা সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে সিউর সাকসেস একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় উওীর্ণ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলাম মাঝপাড়া রাজপ্রাঙ্গন কমিউনিটি সেন্টার এন্ড রিসোর্ট হল রুমে সংস্থার সভাপতি অভিনেতা মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক। সংবর্ধিত অতিথি ছিলেন মোহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক সৈয়দ জালাল হোসেন শামীম।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ গভর্নিং বডির প্রাক্তন সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দক্ষিণ সুরমা  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি শাহজালাল উপশহর শাখার এভিপি ও ব্যবস্থাপক নুরুল আম্বিয়া চৌধুরী মাসুম, হযতর আয়েশা সিদ্দীকা (রা:) হাই স্কুল এর প্রধান শিক্ষক মোনটেশ সরকার, মানিককোনা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক মোঃ মনির হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক কবি এস এম ফাহিম, সিউর সাকসেস একাডেমির সাবেক পরিচালক ও কাস্টমস এ কর্মরত রেভিনিউ কালেক্টর মোঃ সোহেল আহমদ, ইউনিটি আইএলটিএস এর পরিচালক মাছুম আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী একে জিসান ও ইয়াসিন আরাফাত।
এসময় সিউর সাকসেস একাডেমির পরিচালক সায়েক আহমদ, সহ-পরিচালক আব্দুল্লাহ আল ফাহিম, সিউর সাকসেস একাডেমির সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, রাহি আহমদ, সুয়েব আহমদ, জাহিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী নোহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিউর সাকসেস একাডেমির সভাপতি মোঃ ইমাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, বৃত্তিমূলক, কারিগরি ও ধর্মীয় জ্ঞানে পূর্ণ নৈতিক শিক্ষাদ্বারাই একমাত্র আগামীর কাঙ্ক্ষিত উন্নত ও আধুনিক জাতি গঠন সম্ভব। এজন্য শুধু বৃত্তিমূলক নয়, বাস্তব জ্ঞান উপযোগী প্রয়োগিক শিক্ষা অর্জনের তাগিদ দিয়ে তিনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ন হয়ে ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক সৈয়দ জালাল হোসেন শামীম বলেন, শিক্ষাই কেবলমাত্র আগামী জাতির পরিবর্তন ও উন্নত বাংলাদেশ গড়ার সূতিকাগার হতে পারে। তিনি কর্মমুখী, প্রযুক্তি নির্ভর ও ইংরেজি শিক্ষার উপর জোর দিয়ে বলেন, এ ধরনের শিক্ষা অর্জনেরদ্বারা দেশ ও বিদেশে ভবিষ্যৎ সাফল্যের পথ বিনির্মাণ সহজ হবে।
অন্যান্য অতিথিরা একাডেমির শিক্ষার্থীদের সাফল্যের জন্য দোয়া, অভিনন্দন ও আগামীতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি একাডেমির সামনের দিনে শিক্ষার দ্বার উন্মোচনে আরও গতিশীল ভূমিকা রাখা এবং  শিক্ষার প্রয়োজনীয়তা ও বাস্তব জীবনে এর প্রায়োগিক বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রথমাংশে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও শেষার্ধে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন। সংস্থার ও অনুষ্ঠানের সভাপতি মোঃ রমজান আলী সবাইকে উপস্থিত হওয়া ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।