প্রচ্ছদ

সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ-পরিচ্ছন্নতা  কর্মসূচির উদ্বোধন

  |  12:56, September 12, 2026
www.adarshabarta.com

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : 

সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর। আজ শনিবার সকালে উপজেলা ও পৌর প্রশাসন আয়োজিত পরিষদ সভা কক্ষে এ কর্মসূচীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেছেন, তিন মাসব্যাপী এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে। দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এই তিন মাসব্যাপী অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় বাজারগুলো কিংবা বাসা-বাড়িতে জমে থাকা ময়লা-আর্বজনা নিজ উদ্যোগে সরিয়ে দিতে হবে। এতে ডেঙ্গুর প্রবনতা কমে আসবে। ডেঙ্গু প্রতিরোধে এলাকার সকলকে সচেতন থাকার আহবান জানান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলার অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউপি চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কাওছার খানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।