প্রচ্ছদ

সিলেটের বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  |  13:40, September 10, 2026
www.adarshabarta.com

Manual6 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :

Manual1 Ad Code

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে দুলর্ভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর ) বাদ জোহর মাদরাসার কনফারেন্স হলরুমে এবছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ‍্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে ঐ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, খাতা ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।

Manual7 Ad Code

মাদ্রাসার সুপার মাওলানা মো. বায়েজিদ আহমদ এর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাব ও সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী কামরান আহমদ ও হামদ পরিবেশন করেন তানিয়া আক্তার মুন্নি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ‍্যারিটি গ্রুপের সদস‍্য মো. এখলাছ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাদ্রাসার শিক্ষক অজিত মনি দাস

এবং মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মো. বায়েজিদ আহমদ।

এসময় বক্তারা সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে  চ্যারিটি গ্রুপের পরিচালক সোনাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে এসময় মাদ্রাসার‍ সহকারী শিক্ষক আয়শা সিদ্দিকা, মাওলানা মো. শহিদুল আলম, মোছা. বেদানা বেগম, মোছা. আকলিমা বেগম, মাওলানা ইমরান আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মোছা. হাফিজা বেগম, মাছুমা বেগম, সাহেদা বেগম, অফিস সহকারী আল আমিন সুমন, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম, নোমান আহমদ, সুলতান আহমদ, ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code