প্রচ্ছদ

আমাদের সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে – ড. মুজিবুর রহমান

  |  14:28, September 07, 2026
www.adarshabarta.com

Manual4 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

Manual1 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক বিশ্বনাথের কৃতি সন্তান ড. মুজিবুর রহমান বলেছেন, আমাদের সন্তানদেরকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে। কারণ বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিতে দক্ষ না হলে,টিকে থাকা সম্ভব নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন হচ্ছে দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। তিনি গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড এর উদ্যোগে সংগঠনের সদস্য এবং তাদের সন্তানদের মধ্যে ‘শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুজিবুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে ও আর্তমানবতার সেবায় যে মহতি কার্যক্রম গ্রহণ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই অগ্রযাত্রায় শামিল হ‌ওয়ার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সর্বমোট ১৪জন সাংবাদিক ও তাদের সন্তানদেরকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার নগদ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হ‌ওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শানুর আলী মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ জামাল উদ্দিন ।

Manual5 Ad Code

সভায় ওয়েল ফেয়ার ফান্ডের সদ্য প্রয়াত গোল্ডেন মেম্বার ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত ও সংগঠনের অন্যান্য সকল গোল্ডেন মেম্বার, সিলভার মেম্বার ও জেনারেল মেম্বারদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ডের ট্রেজারার তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান , বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ মোঃ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মোহাম্মদ নুরুল ইসলাম, সুজিত দেব,মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম ও মোঃ জাহান মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও গোল্ডেন মেম্বারশীপ সার্টিফিকেট প্রদান করা হয়।প্রসঙ্গত গত বছর ৫০ লাখ টাকার মূলধন টার্গেট করে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে এবং বিশ্বনাথে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েল ফেয়ার ফান্ড গঠনের যাত্রা শুরু হয়।

মাত্র ১৩ দিনের আপিলে ৫১ লাখ ২১ টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। ইতিমধ্যে প্রতিশ্রুতির প্রায় এক তৃতীয়াংশ অর্থ ফান্ডের নির্ধারিত ব্যাংক একাউন্টে এসে জমা হয়। সেই মূলধনের মুনাফার ৮০ শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মত শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণের এই বৃত্তি প্রদান করা হলো।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code