প্রচ্ছদ

বিশ্বকাপে হ্যাটট্রিক করে মেসি যা বললেন

  |  15:23, June 17, 2026
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual6 Ad Code

অসাধারণ! অবিশ্বাস্য! বিশ্বকাপে হয়তো একটা হ্যাটট্রিকই শুধু বাকি ছিল!

Manual3 Ad Code

বিশ্বকাপ জিতেছেন, গোল্ডেন বল জিতেছেন দুবার। এবার ২০২৬ বিশ্বকাপ শুরুই করলেন বাকি থাকা অপূর্ণতা ঘুচিয়ে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ৩টি গোলই করেছেন লিওনেল মেসি।

এই হ্যাটট্রিক মেসিকে নিয়ে গেছে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে। ছুঁয়েছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। বিশ্বকাপে দুজনের গোলই এখন ১৬টি করে।

Manual7 Ad Code

এমন মাইলফলকের ম্যাচের পর মেসির অনুভূতিটা ছিল বেশ সাধারণই, ‘আমার পরিবার, সতীর্থ, যারা সব সময় আমার পাশে থাকে, তাদের সঙ্গে মুহূর্তটি উপভোগ করতে পারা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমি খুব বেশি।’

৩৬ বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল ২০২২ সালে কাতারে। এবার টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছে মেসির দল।

Manual1 Ad Code

প্রথম ম্যাচেই মেসির পায়ের জাদুরয়টার্স
আর প্রথম ম্যাচেই মেসির এমন হ্যাটট্রিক আর্জেন্টিনার সেই স্বপ্নকে করে তুলেছে আরও উজ্জ্বল। অধিনায়ক হিসেবে দল নিয়ে মেসি বলেছেন, ‘আমাদের দলটি গোছানো ও শক্তিশালী। আমার নিজেরও বেশ ভালো লাগছে। কঠিন। সৌভাগ্যবশত ম্যাচটা আমরা জিততে পেরেছি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ।’

গ্যালারি মাতানো আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি মেসি, ‘আমি ভক্তদের প্রতি কৃতজ্ঞ। কারণ, তাঁরা আবারও প্রমাণ করেছেন যে আর্জেন্টিনা ফুটবলকে কতটা ভালোবাসেন।’ (প্রথম আলো)

Manual1 Ad Code
Manual3 Ad Code