প্রচ্ছদ

সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভূমিকা থাকবে সার্বজনীন- এমএ মালিক এমপি

  |  11:01, May 08, 2026
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ সালেহ আহমদ (স’লিপক):

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানের কৃষ্টি কালচার ব্যতিক্রম। ঐতিহাসিকভাবে সিলেটের রাজনীতি, সামাজিকতা, সাহিত্য, সাংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষিণ সুরমার মানুষের অবদান সর্বজন বিদিত। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমার পেশাদার সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট তথা দক্ষিণ সুরমা এলাকার উন্নয়নের জন্য আন্তরিক। এরই ধারাবাহিকতায় সরকারি খাসভূমি পাওয়া সাপেক্ষে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের জন্য একটি ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে, ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০ বছরপূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, সাংবাদিকতা একটি সুমহান পেশা। পেশাদারিত্বের উৎকর্ষ সাধনে দক্ষিণ সুরমা প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এক সময় সিলেটের যখন হাতেগুনা সাংবাদিক ছিলেন তখন দক্ষিণ সুরমা প্রেসক্লাব যারা প্রতিষ্ঠা করেছেন তারা সিলেটের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে এই প্রেসক্লাবের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে এসে শুনতে হল বিগত সরকারের আমলে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের প্রচেষ্টায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবনের জন্য একটি নিজস্ব জায়গা পায়নি।

Manual3 Ad Code

তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ী এলাকার এই প্রেসক্লাবটি স্থানীয় সংসদ সদস্যদের প্রচেষ্টায় নিজস্ব জায়গায় ভবন পাবে ইনশাহ আল্লাহ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবেদ রাজা, নুরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি হাজী রইস আলী, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম, সমাজসেবী রোটারিয়ান রাসেল মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা এনসিপির আহবায়ক ফয়জল বারী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ফিরোজুর রহমান, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন, গোলাম মর্তুজা বাচ্চু, বিলকিস আক্তার সুমি ও মো. জাবেদ আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সদস্য আব্দুল কাইয়ুম উল্লাস ও শফিক আহমদ শফি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাবেদ এমরান।

Manual3 Ad Code

এসময় জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ, অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়া, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শরিফ আহমদ, খায়রুল আমিন রাফসান, প্রেসক্লাবের সিনিয়র সদস্য দুলাল হোসেন, সাবেক সহ-সভাপতি শিপন আহমদ ও মো. শাহেদ আহমদ শান্ত, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, সদস্য আহমেদুর রহমান সাদেক, আবুল বশর ও জাহেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code