প্রচ্ছদ

৬ জুনের মধ্যে ওমরাহকারীদের সৌদি আরব ছাড়তে তারিখ নির্ধারণ

  |  ০৮:১৯, এপ্রিল ২০, ২০২৪
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুনের মধ্যে বাইরে থেকে আসা সকল ওমরাহকারীকে সৌদি আরব ছাড়তে হবে। ওইদিন আরবি বর্ষপঞ্জিকার ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে।
পবিত্র হজের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে ওমরাহকারীদের সউদী আরব ছাড়ার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে সেটির মেয়াদ থাকে ৯০ দিন। দেশটি জানিয়েছে, যাদের কাছে ওমরাহর ভিসা আছে তারা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন।
দেশটি স্পষ্ট করে জানিয়েছে, ভিসা যেদিন ইস্যু করা হয় সেদিন থেকে ৯০ দিনের হিসাব শুরু হয়। যদিও অনেকে মনে করেন যেদিন সৌদিতে প্রবেশ করবেন সেদিন থেকে ভিসার মেয়াদ শুরু হয়। তাদের এ ধারণাটি ভুল।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো হবে না। এছাড়া এই ভিসা অন্য ভিসা হিসেবেও পরিবর্তন করা হবে না।
হজের সময় যেন হজ যাত্রীরা নির্বিঘ্নে মক্কা ও মদিনায় পৌঁছাতে পারেন এবং সেখানে অবস্থান করতে পারেন সেজন্য ওমরাহকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
হজের সময় মক্কার কাবা শরীফে ২০ লাখেরও বেশি মুসল্লির সমাগম হয়।
ওমরাহ বছরের যে কোনো সময় করা গেলেও হজ হয় আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজে। (সূত্র: গালফ নিউজ)

Manual1 Ad Code
Manual4 Ad Code