প্রচ্ছদ

আলহাজ্ব মোহাম্মদ তাহির আলীর ইনতেকালে সিলেট লেখক ফোরাম’র শোক

  |  10:40, October 11, 2021
www.adarshabarta.com

প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী, শেডওয়েল মসজিদের ট্রাষ্টি ও ট্রেজারার এবং ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথের ফাউন্ডার মেম্বার, বিশ্বনাথের কারিকোনা নিবাসি আলহাজ্ব মোহাম্মদ তাহির আলীর ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক প্রমূখ।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।