প্রচ্ছদ

নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্টিত

  |  16:04, May 07, 2021
www.adarshabarta.com

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি :

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ বাপার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খবর বাপসনিউজ। ২ মে ২০২১, রবিবার কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে বিলাসবহুল এক অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে মূলত বর্তমান পরিস্থিতিতে কমিউনিটির করনীয় সম্পর্কে আলোকপাতের পাশাপাশি সকলকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়া হয়। এশিয়ানদের ওপর বিদ্বেষমূলক হামলার পরিপ্রেক্ষিতে চলতি পথে সকলকে চোখ-কান খোলা রাখার পাশাপাশি যে কোন ধরনের অপতৎপরতা দেখামাত্র পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়।

উল্লেখ করা হয় যে, পুলিশ অফিসারেরাও ছদ্মবেশে এমন জঘন্য অপতৎপরতায় লিপ্তদের দমনে মাঠে রয়েছেন। আরো উল্লেখ্য, বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ এই বাহিনীতে হাজার খানেক বাংলাদেশী রয়েছেন। দিন যত যাচ্ছে বাংলাদেশী অফিসারদের দায়িত্বশীলতাও স্বীকৃতির মাত্রাও ক্রমান্বয়ে বাড়ছে।

Manual3 Ad Code

কমিউনিটির সর্ববৃহৎ এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং খ্যাতনামা অ্যাটর্নী মঈন চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্যে এটর্নী মঈন বলেন, সকল শুভকাজের সাথে আমি থাকতে চাই। এছাড়া, আমার বাবা বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩৪ বছর কাজ করেছেন। সে কারণেও আমি সবসময় পুলিশের কল্যাণমূলক কাজে সহযাত্রী হতে পারলে নিজেকে ধন্য মনে করি।

বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এভাবেই আইনের প্রতি শ্রদ্ধাশীল কমিউনিটির সাথে নিউইয়র্ক পুলিশ বাহিনী তথা আইন-শৃঙ্খলা রক্ষাকারি কর্মকর্তাগণের নিবিড় সম্পর্ক রচিত হওয়ায় বহজাতিক এই সিটির শান্তি-শৃঙ্খলা সুরক্ষা সহজ হয়।

Manual8 Ad Code

বাপা সে লক্ষ্যেই মাঝেমধ্যে সর্বস্তরের মানুষ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। করোনা মহামারির সময়েও নিজেদের জীবন বাজি রেখে আমরা অসহায় মানুষের পাশে ছিলাম।
বাপার সেক্রেটারি ল্যাফটেন্যান্ট এ কে এম আলম পরিন্সর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বাক্য উচ্চারণ করেন বাপার কমিউনিটি লিয়াঁজো ডিটেকটিভ মাসুদ রহমান। স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক পুলিশের কমিউনিটি এ্যাফেয়ার্স ব্যুরোর প্রধান এবং বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী।

Manual6 Ad Code

Manual5 Ad Code

ইভেন্ট করডিনেটর পুলিশ অফিসার ও বাপসনিউজ-এর বিশেষ প্রতিনিধি সরদার আল মামুন তার বক্ত্যবে সাংবাদিকসহ ইফতারে অংশ নেয়ার জন্য সবাই ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে আগতদের স্বাগত এবং নির্ধারিত আসন গ্রহণে সদা তৎপর ছিলেন বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার রাশেকুল মালিক, কো-ট্রেজারার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিয়াঁজো জামিল সরোয়ার, করেসপন্ডিং সেক্রেটারি সাঈদ আলী, ট্রাস্টি মোহাম্মদ আলী চৌধুরী, পাপিয়া শারমিন প্রমুখ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কভিড ১৯)-এর কবল থেকে মানবতার মুক্তির জন্যে পরম করুনাময়ের দয়া প্রার্থনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code
Manual7 Ad Code