প্রচ্ছদ

বাংলাদেশিদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা

  |  07:12, April 22, 2021
www.adarshabarta.com

Manual5 Ad Code

মোঃ নাসির :

বাংলাদেশিদের ওমানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত সুপ্রিম কমিটি।

Manual4 Ad Code

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ ছাড়া ভারত-পাকিস্তানও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ।

Manual2 Ad Code

বুধবার ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ছাড়াও, অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code