প্রচ্ছদ

পুলিশে আক্রান্ত ৬২০৬, কোয়ারেন্টাইনে আরও সাড়ে ৬ হাজার

  |  07:35, June 08, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

নতুন করে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের ২০৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ছয় হাজার ৬২০৬ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল ৫৯৯৯। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা।

সর্বশেষ ৬ জুন সকালে পুলিশের আক্রান্তের এ তথ্য আপডেট করা হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৭ সদস্য মারা গেছেন। যার মধ্যে ১৬ পুলিশ কর্মকর্তা এবং বাকি একজন সিভিল কর্মকর্তা যিনি পুলিশে সংযুক্ত ছিলেন।

Manual5 Ad Code

করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৮২৮ সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় রোববার (৭ জুন) পর্যন্ত দুই হাজার ৭৬৭ পুলিশ সদস্য করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

পুলিশের আজ পর্যন্ত মোট ২০০৭ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৪৫১ পুলিশ কর্মকর্তা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’

Manual3 Ad Code

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতাল ভাড়া নেয়াসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code