প্রচ্ছদ

চন্দ্রজয়ের সাফল্যে ভারতে খুশির জোয়ার

  |  16:23, August 24, 2023
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

চাঁদের মাটিতে অবতরণ করল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করে ইতিহাস গড়ল। চন্দ্রজয়ের সাফল্যে দেশটিতে খুশির জোয়ার বইছে।

Manual7 Ad Code

বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩–এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে।

Manual6 Ad Code

এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন।

Manual8 Ad Code

চাঁদের মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকর্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এরপরই শুরু হয় উৎসব উদযাপন। ছোট্ট শিশু থেকে বড়রা, কেউই বাদ যায়নি। আনন্দের জোয়ার বয়ে যায় বয়স্কদের মাঝেও।

ইসরোর সাবেক প্রধান কে শিভান বলেন, আমরা অত্যন্ত উত্তেজিত। দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমি অত্যন্ত খুশি।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code