প্রচ্ছদ

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

  |  02:42, October 17, 2022
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, ‘পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্টপতি বলেন, পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।