প্রচ্ছদ

বাংলাদেশকে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে এডিবি

  |  09:21, March 02, 2022
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

দেশের বন্যাকবলিত এলাকার নদী ভাঙনের ঝুঁকি প্রশমিত করার পাশাপাশি নদী তীরের কাঠামোগত উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধান করতে বাংলাদেশকে ১৫৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

Manual1 Ad Code

একই সঙ্গে নেদারল্যান্ডস সরকার দেশের নদী ব্যবস্থাপনায় ১৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। এ ঋণ এডিবির মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে। এডিবির এই অর্থে যমুনা, পদ্মা এবং গঙ্গা নদীর তীর রক্ষার কাজ করা হবে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১ মার্চ) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং স্বাক্ষর করেন।

Manual3 Ad Code

এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং গণমাধ্যমকে বলেন, প্রকল্পটি জলবায়ু মোকাবিলায়ও কাজ করবে। এ ছাড়া দেশের সবুজায়নেও অনেক ভূমিকা রাখবে। এ জন্য এডিবি সব সময় বাংলাদেশের পাশে থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে দারিদ্র্য কমানো, জীবনযাত্রার উন্নতি করা এবং পানি সম্পর্কিত দুর্যোগ বা বন্যার ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করবে।

Manual3 Ad Code

প্রসঙ্গত, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার নয়টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পটি বাস্তবায়িত হলে যমুনা ও পদ্মা নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকার জনগণের জীবনমান উন্নয়ন হবে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে এ প্রকল্প।

Manual1 Ad Code
Manual5 Ad Code