প্রচ্ছদ

অলিম্পিক আয়োজনে কোনো শঙ্কা নয়!

  |  17:01, June 03, 2021
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

টোকিও অলিম্পিক ‘শতভাগ’ নিশ্চিত!
টোকিও ২০২০ অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা? করোনা বাধা হয়ে দাঁড়াবে? সব শঙ্কা এক ফুৎকারে উড়িয়ে দিলেন অলিম্পিক কমিটির সভাপতি সেইকো হাশিমুতু। তার দাবি, এবারের আসরটি ঠিকভাবে আয়োজিত হবে সেটা শতভাগ নিশ্চিত।

Manual4 Ad Code

অলিম্পিকের সভাপতি অবশ্য তার সঙ্গে সতর্কবাণীও যোগ করে দিয়েছেন। তিনি বলছেন, করোনার মধ্যে প্রয়োজনে এই ইভেন্টটা দর্শক ছাড়াই আয়োজনের প্রস্তুতি নিতে হবে।

করোনার প্রাদুর্ভাবে গত বছর স্থগিত হওয়া অলিম্পিকের আসরটি আগামী ২৩ জুলাই থেকে মাঠে গড়ানোর কথা। হাতে এখনও ৫০ দিনের মত সময় আছে। কিন্তু জাপানে এখন করোনা পরিস্থিতি যেমন, তাতে আরও একবার অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা দেশটির বড় একটা অংশে জরুরী অবস্থা জারি রয়েছে।

Manual5 Ad Code

জাপানের নাগরিকদেরও অনেকে এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের বিরোধী। তবে বিবিসি স্পোর্টসকে অলিম্পিক কমিটির সভাপতি হাশিমুতু বলেন, ‘আমি বিশ্বাস করি এই গেমস আয়োজনের সম্ভাবনা শতভাগ। আমরা সেটা করবও।’

Manual8 Ad Code

তিনি যোগ করেন, ‘তবে এই মুহূর্তে আসল প্রশ্নটা হলো- কিভাবে আমরা এটাকে যতটা সম্ভব নিরাপদ এবং নির্ভয়ে আয়োজন করতে পারি।’

Manual7 Ad Code

দর্শক নিয়ে এই ইভেন্ট আয়োজন করলে বিপদ হতে পারে, এমন সতর্কবার্তা দিয়ে টোকিও অলিম্পিকের সভাপতি বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের ঢল আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং সবকিছু ম্যানেজ করব। গেমস চলাকালীন যদি করোনা ছড়িয়ে পড়ে, তবে সেটা বড় সংকট বা জরুরী অবস্থা তৈরি করতে পারে। তাই কোনো দর্শক ছাড়া গেমস আয়োজনের প্রস্তুতিটাও মাথায় রাখতে হবে আমাদের।’

Manual1 Ad Code
Manual8 Ad Code