প্রচ্ছদ

করোনা তাড়াতাড়ি চলে যাবে, ভাবার কারণ নেই : ওবায়দুল কাদের

  |  11:38, May 18, 2021
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual3 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে। করোনা মোকাবিলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকত, তাহলে সংক্রমণের সংখ্যা আট হাজার থেকে ৬০০ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে এলো কী করে?’

Manual3 Ad Code

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই।’

Manual5 Ad Code

বিএনপির মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করল, তখন তারা (বিএনপি) কৌশলে এর বিরোধিতা করল। বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যাকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিল, তাও ব্যর্থ হয়েছে। বিএনপির মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে। অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার পাবে, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে।’

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনমিস্ট, যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিনসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অথচ বিএনপি নামক দলটি সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা না করে বরং অবিরাম মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনার সরকার অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে এবং দলগতভাবে আওয়ামী লীগও জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা গতিশীল করে সম্মুখে এগিয়ে যাচ্ছে। বিদেশে সরকারের কোনো প্রভু নেই, আছে অকৃত্রিম বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তাঁর কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।’

Manual7 Ad Code

/ডিএস

Manual1 Ad Code
Manual7 Ad Code