প্রচ্ছদ

দেশে মোবাইল ব্যবহারকারী সাড়ে ১৭ কোটি

  |  13:19, May 08, 2021
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোট মোবাইল সংযোগ রয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার।

Manual4 Ad Code

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ তথ্য জানিয়েছে। বিটিআরসির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে মোবাইল সিম ব্যবহারকারী বেড়েছে ১২ লাখ ৭৩ হাজার।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, মার্চ শেষে গ্রামীণফোনের হয়েছে ৮ কোটি সাত লাখ ৫০ হাজার গ্রাহক, যা ২০২০ সালের মার্চ শেষে ছিল ৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার। অপরদিকে চলতি বছরের মার্চ শেষে রবির হয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার গ্রাহক যা গত বছরের মার্চে ছিল ৪ কোটি ৯৭ লাখ ১৮ হাজার।

Manual3 Ad Code

গত বছরের মার্চে বাংলালিংকের ৩ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার গ্রাহক থাকলেও গেল মার্চ মাস শেষে তা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার গ্রাহক। রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার গ্রাহক যা গত বছরের মার্চে ছিল ৪৯ লাখ ১৩ হাজার।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code