প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বিজয় দিনে”

  |  09:27, December 10, 2020
www.adarshabarta.com

Manual1 Ad Code

বিজয় দিনে

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual2 Ad Code

রঙ তুলিতে আঁকছে খোকা
বিজয় দিনের ছবি
সেই ছবিতে উঠছে ভেসে
শ্যামল বরণ সবই।

সবুজ মাঠে পাকা ধান আর
গাছের ডালে পাখি
কাজল বিলে শাপলা হাসে
ডাহুক উঠে ডাকি।

ভোর বিহানে সূর্য্যি মামার
মনটা ছোঁয়া হাসি
ছুটছে রাখাল মাঠের পানে
হাতে মাদল বাঁশি।

Manual8 Ad Code

গাঁয়ের বধূ কলসি কাঁখে
লাজুক পায়ে হাঁটে
খোকন সোনা রৌদ্রে বসে
মন দিয়েছে পাঠে।

বিজয় নিশান উড়ছে কেমন
বিজয় মিছিল যায়
বিজয় ব্যানার সামনে নিয়ে
জয়ের গান গায়।

Manual6 Ad Code

সবুজ দেশে সবুজ শোভা
আনন্দে মন রাঙা
বিজয় দিনে খুশির বান
দেশটা কত চাঙা।

বিজয় দিনে দুঃখটা ভুলে
শ্লোগান কন্ঠে ধরে
মুক্তিসেনার বীর কাহনী
খুশিতে খোকা পড়ে।

Manual1 Ad Code
Manual5 Ad Code