প্রচ্ছদ

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সশস্ত্র বাহিনীর নতুন পিএসও

  |  09:35, December 01, 2020
www.adarshabarta.com

Manual7 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), সেনাবাহিনী প্রধানের পক্ষে কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মজিবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে একই পদে দায়িত্বরত লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান গত সোমবার অবসর গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর একই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। একইসঙ্গে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপদেশ ও দিকনির্দেশনা কামনা করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগে যোগ দেওয়ার আগে তিনি সেনা সদর দফতরে সামরিক সচিব (আর্মি) হিসেবে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৬ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code