প্রচ্ছদ

হিলারি বলেন ট্রাম্পকে ছুড়ে ফেলে দিয়েছে জনগণ

  |  07:50, November 09, 2020
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি :

জো বাইডেনের বিজয়ের পর পরাজিত ডোনাল্ড ট্রাম্পকে তুলাধোনা করলেন হিলারি ক্লিনটন। ট্রাম্পের পরাজয়কে জনগণের প্রত্যাখ্যান বলে অভিহিত করে হিলারি বলেন, এই ভোটের মাধ্যমে ট্রাম্পকে ছুড়ে ফেলে দিয়েছে জনগণ।

Manual5 Ad Code

হিলারি আরো বলেন, ট্রাম্পের অপশাসনের বিরুদ্ধে জনগণ কথা বলেছে। ভোটের মাধ্যমে তারা এর জবাব দিয়েছে।

আমেরিকার জনগণ নতুন ইতিহাস সৃষ্টি করায় তাদের ধন্যবাদ দিয়ে টুইট করেন হিলারি। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ধন্যবাদ, যারা এই ইতিহাস সৃষ্টি করেছেন।

Manual2 Ad Code

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ট্রাম্পের কাছেই হেরে যান হিলারি। পপুলার ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোটে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিনটন।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code