প্রচ্ছদ

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

  |  07:50, August 28, 2020
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual7 Ad Code

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারে বলে জানা গেছে। আবে পার্টির একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এমন খবর প্রকাশ করেছে এনএইচকে।

৬৫ বছর বয়সী আবে আজই পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। কিয়োদো নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ৩টায় পার্টির বৈঠকে এই ঘোষণা দেবেন আবে।

দীর্ঘদিন ধরে জাপানের প্রধানমন্ত্রী পদে থাকা ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন আবে। জাপানের প্রধানমন্ত্রী আবে অনেক দিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

Manual3 Ad Code

স্বাস্থ্যগত সমস্যার কারণে এর আগে মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আবে। ওই সময় মাত্র ৫২ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি, যা যুদ্ধ পরবর্তী জাপানে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড।

Manual7 Ad Code

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেয়। কারণ প্রায় ৫০ দিন যাবত তিনি কোনও প্রেস কনফারেন্সে অংশ নেয়া থেকে বিরত ছিলেন। মধ্য জুন থেকে আগস্টের শুরু পর্যন্ত এই সময়ে তিনি বেশ কয়েক দফা হাসপাতালে গিয়েছেন।

Manual1 Ad Code

এদিকে স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও সমালোচিত হয়েছেন আবে।

Manual1 Ad Code
Manual6 Ad Code