প্রচ্ছদ

বাংলাদেশি প্রবাসীদের প্রতি সৌদির সরকারের কঠোর নির্দেশনা

  |  17:19, July 31, 2020
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ইকামার বাইরে অনুমতি ছাড়া কোনও ধরনের রাজনৈতিক-সামাজিক কাজে যুক্ত হতে পারবেন না সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা। সৌদি সরকারের অনুমতি ছাড়া যেসব বাংলাদেশি দেশটিতে সাংবাদিকতা করেন, তারাও এখন থেকে তা করতে পারবেন না।

Manual5 Ad Code

দেশটির রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কেউ এসব কাজে জড়িত হলে কঠোর শাস্তি দেয়া হবে বলে শতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব প্রবাসী সব বাংলাদেশি অভিবাসীদের জানানো যাচ্ছে যে, কিছু অভিবাসী বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে বিভিন্ন নামে বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক, অরাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থাকার ও কার্যক্রম পরিচালনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের কঠোর মনোভাবের বিষয়টি অবহিত করার জন্য গত ২৬ জুলাই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী রাষ্ট্রদূত তামিম বিন মাজেদ আল দোসারির নেতৃত্বে মিনিস্ট্রি অব ইন্টেরিয়র, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিদলের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানায়। ওই বৈঠকে জানানো হয় যে বাংলাদেশ কমিউনিটির কিছু সদস্য তাদের ইকামায় বর্ণিত পেশার বাইরে সৌদি আরবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা এ ধরনের অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন, যা সম্পূর্ণ বেআইনি।

Manual5 Ad Code

এর পরিপ্রেক্ষিতে তিনি সতর্ক করে বলেন, সৌদি আরবে যেসব বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, তার বাইরে এখানে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা এ ধরনের অন্য কোনো সাংগঠনিক কাজে জড়িত হওয়ার বা কোনো কার্যক্রম পরিচালনা করার অথবা কোনো সাংবাদিক সম্মেলন করার কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রম সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ বলে বিবেচিত।

Manual6 Ad Code

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবে বসবাসরত যে কোনো অভিবাসী তার ইকামায় বর্ণিত পেশার বাইরে অন্য কোনো রাজনৈতিক বা সামাজিক কোনো ধরনের সাংগঠনিক কাজে জড়িত হলে বা কার্যক্রম পরিচালনা করলে, তা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের আওতায় আইনত দণ্ডণীয় অপরাধ বলে বিবেচিত হবে। কারো বিরুদ্ধে এ অপরাধ প্রমাণিত হলে তাকে জেল-জরিমানার সম্মুখীন হওয়াসহ দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Manual1 Ad Code

বৈঠকে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে কমিউনিটির কোনো ধরনের সংগঠনকে কোনো ধরনের স্বীকৃতি, অনুমোদন, আশ্রয়, প্রশ্রয় প্রদান করা থেকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখানে অন্য পেশায় নিয়োজিত থেকে সৌদি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি বা প্রেস ভিসা ছাড়া যেসব বাংলাদেশি নাগরিক সাংবাদিকতা করছেন বা সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং ঢাকায় সংবাদ পাঠাচ্ছেন, তা সম্পূর্ণ বেআইনি এবং গুরুতর দণ্ডণীয় অপরাধ। এক্ষেত্রেও এসব অপরাধের জন্য জেল-জরিমানাসহ দেশে প্রত্যাবর্তনের সম্মুখীন করা হবে।

এ পরিপ্রেক্ষিতে এসব বিষয় যথাযথভাবে মেনে চলার লক্ষ্যে সব বাংলাদেশি অভিবাসীদের অবহিত করার নির্দেশনা দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্ণিত বিষয়ে কেউ অপরাধ করলে দূতাবাস বা কনস্যুলেট তার কোনো দায়ভার নেবে না।

এমন পরিস্থিতিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদেশে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য বর্ণিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সব প্রবাসী বাংলাদেশির কাছে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গেল ২৬ জুলাই রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code