প্রচ্ছদ

সিলেটের বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

  |  14:13, September 26, 2026
www.adarshabarta.com

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা’র উদ্যোগে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শতাধিক বিএনপির নেতা কর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতিতে বাদশা’র নিজ বাড়ি কাবিলপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বাদশা বলেন, খাজাঞ্চি ইউনিয়নের উন্নয়নে ভুমিকা রাখতে আপনারা আমাকে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখেছেন তাতে আমি আপনাদের কাছে চিরদিনের জন্য ঋণী। আপনারা আমার বাড়িতে এসে আমাকে কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন। আপনাদের সমর্থন সহযোগিতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি প্রার্থী হিসেবে আপনাদের পাশে আছি। উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে সকলের সমর্থন অব্যাহত রেখে আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাবেন। ইনশাআল্লাহ আমি সবসময় সমবন্টন ও ন্যায় ইনসাফের ভিত্তিতে আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আপনাদের পরিশ্রম সফল হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, অতীতের বিভিন্ন জনপ্রতিনিধিদের সান্নিধ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি ইউনিয়ন বাসীর খেদমতের চিন্তা করছি। আমার উপর রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সমর্থন রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিবের ভালবাসা ও সমর্থন যেহেতু আছে সেহেতু খাজাঞ্চি ইউনিয়নবাসী উন্নয়ন বঞ্চিত হবেন না।
সালিশ ব্যাক্তিত্ব ক্বারী জমির উদ্দিনের সভাপতিত্বে ও খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নুর উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন, বিএনপি নেতা শওকত আলী, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, আবদুল মালিক, আমির আলী, মাওলানা মইনুল ইসলাম, আফতাব আলী, আব্দুর রহিম, আবুল কালাম, সাবেক মেম্বার মানিক মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল গণি, খোয়াজ আলী, তৈমুছ আলী, মাসুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল করিম।
এসময় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, আগুর মিয়া মেম্বার, মুরব্বি আছলম আলী, ফারুক আহমদ, তেরাব আলী, মুতলিব আলী, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আলী আসকর, আব্দুল কাইয়ুম, ইউনুছ আলী, নুরুজ্জামান, আব্দুর রহিম লায়েক, এসএম রফিক আহমদ, মাসুক মিয়া, ছান্দ আলী, আবুল কালাম, সমছু মিয়া, কবির উদ্দিন, আখলিছ আলী, অলিউর রহমান, আব্দুল খালিক, কছির আলী, দুদু মিয়া, আবুল কালাম, সিরাজ উদ্দিন, আব্দুল মজিদ, হরুপ মিয়া, আব্দুল করিম, কাচা মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল সালাম, ইর্শাদ আলী, আলমগীর হোসেনসহ উপজেলা ও পৌর এবং ইউনিয়ন বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।