প্রচ্ছদ

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদত্যাগ

  |  18:01, July 24, 2026
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদত্যাগ
গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দেন।

Manual5 Ad Code

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি গুরুতর স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি তাঁর হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর **অটোনমিক নিউরোপ্যাথি** রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

Manual2 Ad Code

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন শারীরিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। এ অবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। (সূত্র: দৈনিক ইত্তেফাক)

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code