প্রচ্ছদ

সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন

  |  14:38, June 10, 2026
www.adarshabarta.com

Manual1 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

Manual3 Ad Code

সোনালী ব্যাংক রিটায়াড অফিসাস ফোরাম সিলেট এর দ্বি-বার্ষিক সম্মেলনে মোহাম্মদ কামাল মিয়াকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরকে সাধারণ সম্পাদক, কমলেশ পুরকায়স্থকে সাংগঠনিক সম্পাদক ও সৈয়দ মাহমুদ আক্তারকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ফোরামের সভাপতি মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক অফিসের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস।

সোনালী ব্যাংক রিটায়াড অফিসাস ফোরাম সিলেট এর দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লেখক গবেষক, অবসরপ্রাপ্ত ডিজিএম অনন্ত কুমার সিংহ, মোস্তফা কামাল চৌধুরী, সৈয়দ ফরহাদ হোসেন, সেলিম আহমেদ চৌধুরী, সুদীপ্ত চৌধুরী, আব্দুল মোমিন চৌধুরী।

Manual7 Ad Code

সম্মেলনে শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর।
অর্থনৈতিক আয় ব্যয় হিসাব পেশ করেন অর্থ সম্পাদক সৈয়দ মাহমুদ আক্তার।

Manual3 Ad Code

পরে সোনালী ব্যাংক পিএলসি দরগাহ গেইট শাখার এজিএম পলি সাহার পুত্র শিশু সাহিত্যিক “গুপ্তধনের সন্ধানে” বইয়ের লেখক দেব নীল সাহাকে সংবর্ধনা ও সম্মাননা কেস প্রদান করা হয়। এর আগে ফোরামের প্রধান উপদেষ্টা অনন্ত কুমার সিংহ ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সহ-সভাপতি গৌরেন্দ্র কুমার দেব, আব্দুল ওয়াহিদ, সাধন চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ চৌধুরী, সুদীপ্ত চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক বীরেশ চন্দ্র তালুকদার, দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাস, প্রচার সম্পাদক রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দীপক রঞ্জন রায়, মহিলা বিষয়ক সম্পাদক সুমিতা দত্ত, নির্বাহী সদস্য সৈয়দ ফরহাদ হোসেন, মৃণাল কান্তি গোস্বামী, এনাম উদ্দিন, ফজল মিয়া। এছাড়াও উপদেষ্টা কমিটির সদস্যরা হচ্ছেন- প্রধান উপদেষ্টা অনন্ত কুমার সিংহ, উপদেষ্টা- মোস্তফা কামাল চৌধুরী, রণদীপ চন্দ্র দাস, আব্দুর রউফ তালুকদার।

Manual1 Ad Code
Manual7 Ad Code