প্রচ্ছদ

মনোয়ারা আলী এমবিই-কে শমশেরনগর হাসপাতালের সংবর্ধনা প্রদান

  |  11:40, May 24, 2026
www.adarshabarta.com

Manual1 Ad Code

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালের অন্যতম দাতা সদস্য, হাসপাতাল নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বর্হিঃবিশ্ব/আন্তর্জাতিক) বৃটেন প্রবাসী নারী উদ্যোক্তা মনোয়ারা আলী অতিসম্প্রতি বৃটিশ রাজ পরিবার কর্তৃক এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হওয়ায় শমশেরনগর হাসপাতাল তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে।

Manual2 Ad Code

রবিবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় শমশেরনগর হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ।

শমশেরনগর হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সহিদের পরিচালনায় ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বৃটেন প্রবাসী দাতা সদস্য রমিজ আলী, দাতা সদস্য সুলেমান আলী, চ্যানেল এস মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুস সালাম।

এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ কর্মরত চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসা সেবা গ্রহণকারী আগতরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশে অবস্থানরত হাসপাতাল কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Manual4 Ad Code

বৃটেনে কমলগঞ্জ উপজেলাবাসীর মধ্যে প্রথম এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবপ্রাপ্ত সংবর্ধিত অতিথি মনোয়ারা আলী বলেন, শমশেরনগর হাসপাতালের ধারাবাহিক অগ্রগতি দেখে শুধু আমি নয়; যে কেউই মুগ্ধ হবেন। অতি অল্প সময়ে আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিকতায় হাসপাতাল আজ এ অবস্থানে এসে দাড়িয়েছে। তিনি বলেন, আমি সমাজের দুর্বল আর অবহেলিত শ্রেণীর পক্ষে কাজ করা আর তাঁদের জন্য সামাজিক ও আইনি সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বৃটেনে একজন নারী উদ্যোক্তা হিসেবে অতি সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের এমবিই খেতাব পেয়েছি।

প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ বলেন, শমশেরনগর হাসপাতালে বড় দাতাদের পাশাপাশি খেটে খাওয়া মানুষজনও বিকাশের মাধ্যমে ১০/২০ টাকা করে তহবিলে জমা দিতে পারেন। এলাকার সর্বস্তরের মানুষজন এটাকে নিজেদের দাবী করে কাজ করেন বলে এ হাসপাতাল ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানস্থলে দাতা সদস্য সুলেমান আলী জাকাত তহবিলে নগদ ৫ হাজার টাকা, প্রবাসী মতিউর রহামন লালন উন্নয়ন তহবিলে ৫০ হাজার টাকা ও প্রবাসী হাজী রাসেল চৌধুরী স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা প্রদান করেন। এসময় শমশেরনগর মা লার্নিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে ৩জন অসহায় সামর্থ্হীনকে তিনটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

পরে অতিথিদেরকে সাথে নিয়ে কমলগঞ্জ প্রশাসনের পক্ষে থেকে শমশেরনগর হাসপাতাল পরিদর্শন এবং ফটোসেশানে অংশগ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানের মাধ্যমে সন্তুষ প্রকাশ করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, সমাজের দুর্বল আর অবহেলিত শ্রেণীর পক্ষে কাজ করা আর তাঁদের জন্য সামাজিক ও আইনি সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাওয়া মনোয়ারা আলী অসহায় শিশু ও মহিলাদের জন্য বাড়ি নির্মাণেও কাজ করছেন। তিনি দীর্ঘদিন উইলিয়াম মরিস বিগ লোকাল পার্টনারশিপের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন। শমশেরনগর হাসপাতালের সাথে তিনি শুরু থেকেই সম্পৃক্ত আছেন। মনোয়ারা আলী বর্তমানে চার্টার্ড ইনস্টিটিউট অফ ফান্ডরাইজিং এর ইডিআই কমিটির চেয়ার এবং ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব-এর প্রধান নির্বাহী। ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব বৃটেনের একটি শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা। মনোহতো য়ারা একই সাথে স্টো ইন্সপায়ার সিআইসি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।

বৃটেনে বসবাসরত রমিজ আলীর সহধর্মিনী কমলগঞ্জ উপজেলাবাসীর মধ্যে প্রথম এমবিই (মেম্বার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) খেতাবপ্রাপ্ত মনোয়ারা আলী কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের স্থায়ী বাসিন্দা। মনোয়ারা আলী দীর্ঘদিন ধরে চ্যারেটি তথা দাতব্য কাজের সাথে সম্পৃক্ত। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানাবিধ সামাজিক কাজ করে আসছেন। ১৮ বছর বয়স থেকে দেশে ও বিদেশে সমান্তরালভাবে তিনি সেবামূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দাতব্য সংস্থায় ট্রাস্টি ও চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। ২০ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের সাথে থেকে একটি ইন্টার্নশিপ করারও অভিজ্ঞতা তাঁর রয়েছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code