প্রচ্ছদ

গণভোটে জিতেছে ‘হ্যাঁ’, ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

  |  14:26, February 13, 2026
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক:

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপুল সমর্থন এসেছে। নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। বিপরীতে ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।

শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোট দেওয়ার হার ছিল ৬০.২৬ শতাংশ।

Manual1 Ad Code

২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসন জিতেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়ে সংসদে প্রবেশ করেছে।

Manual4 Ad Code

বিএনপির নেতৃত্বাধীন জোটের আওতায় ২১২টি আসন পেয়েছে। জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, এবং খেলাফত মজলিশ ১টি আসন অর্জন করেছে।

Manual2 Ad Code

এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বিজেপি ও জুনায়েদ সাকিরের গণসংহতি আন্দোলন প্রত্যেকটি ১টি করে আসন পেয়েছে।

এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। (সূত্র: দৈনিক ইনকিলাব)

Manual1 Ad Code
Manual4 Ad Code