প্রচ্ছদ

প্রথম আলো ও ডেইলি স্টারের ‘পাশে আছে’ সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা

  |  14:36, December 19, 2025
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual3 Ad Code

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

Manual5 Ad Code

প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়েছে, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”

প্রধান উপদেষ্টা “দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল” বলে উল্লেখ করেছেন।

Manual5 Ad Code

“এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে” বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রেস উইং জানায়, টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code