প্রচ্ছদ

সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

  |  15:03, June 24, 2023
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ৬৯ হাজার ১শ ২৯ ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে হারিয়েছেন। সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বুধবার (২১ জুন) রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। তিনি জানান, নির্বাচনে ৪৬ দশমিক ৭১ ভাগ ভোট প্রয়োগ হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিজয়ী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯শ ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৮শ ৬২ ভোট। তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬শ ৮৮ ভোট। ভোট বর্জনকারী ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭শ ৯৪ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২শ ৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমদ রউফ (হরিণ) ২ হাজার ৯শ ৫৯ ভোট ও ছালাহ উদ্দিন রিমন (ব্যাট) ২ হাজার ৬শ ৪৮ ভোট পেয়েছেন। জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (গোলাপফুল) ৩ হাজার ৪শ ৫ ভোট পেয়েছেন।

Manual6 Ad Code

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

Manual1 Ad Code

বিজয়ী হয়ে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় সাধারণ জনগণের। এই বিজয় আওয়ামী লীগের তৃণমুল কর্মীদের। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ ছিল, বলেই প্রধানমন্ত্রী ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেয়া সম্ভব হয়েছে।

আনোয়ারুজ্জামান চৌধুরী সবাইকে নিয়ে স্মার্ট সিটি গড়ে তুলতে সকলকে নিয়ে কাজ করবেন বলে জানান।

সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। দল নির্বাচনে না যাওয়ায় তিনি নির্বাচনে অংশ নেননি। আরিফুল হক গত দুই মেয়াদের মেয়র।

কাউন্সিলর হলেন যারা

১নং ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, ৩নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ লায়েক, ৪নং ওয়ার্ডে শেখ তোফায়েল আহমদ শেপুল, ৫নং ওয়ার্ডে রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ডে ফরহাদ হোসেন শামীম, ৭নং ওয়ার্ডে সায়ীদ মো. আবদুল্লাহ, ৮নং ওয়ার্ডে জগদীশ চন্দ্র দাশ, ৯নং ওয়ার্ডে মখলিছুর রহমান কামরান, ১০নং ওয়ার্ডে তারেক উদ্দিন, ১১নং ওয়াডে আব্দুর রকিব বাবলু, ১২নং ওয়ার্ডে সিকন্দর আলী, ১৩নং ওয়ার্ডে শান্তনু দত্ত সন্তু, ১৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম মুমিন, ১৫নং ওয়ার্ডে ছয়ফুল আমিন বাকের, ১৬নং ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ, ১৭নং ওয়ার্ডে রাশেদ আহমদ, ১৮নং ওয়ার্ডে এবি এম জিল্লুর রহমান, ১৯নং ওয়ার্ডে এস এম শওকত আমীন তৌহিদ, ২০নং ওয়ার্ডে আজাদুর রহমান, ২১নং ওয়ার্ডে আব্দুল রকিব তুহিন, ২২নং ওয়ার্ডে ফজলে রাব্বী চৌধুরী, ২৩নং ওয়ার্ডে মোস্তাক আহমদ, ২৪নং ওয়ার্ডে হুমায়ুন কবির সুহিন, ২৫নং ওয়ার্ডে তাকবির ইসলাম পিন্টু, ২৬নং ওয়ার্ডে তৌফিক বক্স লিপন, ২৭নং ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল, ২৮নং ওয়ার্ডে রায়হান হোসেন, ২৯নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম শাকিল, ৩০নং ওয়ার্ডে রকিব খান, ৩১নং ওয়ার্ডে নজমুল হোসেন, ৩২নং ওয়ার্ডে রুহেল আহমদ, ৩৩নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ৩৪নং ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৩৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৬নং ওয়ার্ডে হিরন মাহমুদ নিপু, ৩৭নং ওয়ার্ডে রিয়াজ মিয়া, ৩৮নং ওয়ার্ডে বেলাল আহমদ, ৩৯নং ওয়ার্ডে আলতাফ হোসেন সুমন, ৪০নং ওয়ার্ডে লিটন আহমদ ৪১নং ওয়ার্ডে ফখরুল আলম ও ৪২নং ওয়ার্ডে মতিউর রহমান।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code