প্রচ্ছদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৭০ জন হাসপাতালে

  |  15:15, August 19, 2021
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual2 Ad Code

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জনে।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জনসহ অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৯৩ জন।

Manual6 Ad Code

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭০ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

এদিকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩১ জন মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code