প্রচ্ছদ

ব্যারিষ্টার মুজাক্কির হোসাইনের পিতার মৃত্যুতে শোক

  |  12:41, November 27, 2020
www.adarshabarta.com

Manual4 Ad Code

সিলেট অফিস :

Manual5 Ad Code

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোঃ মোজাক্কির হোসাইনের পিতা হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক, গ্রাম্য বিচারক, আবদুল মুকিত (উপরি মিয়া) গতকাল ২৫ নভেম্বর সন্ধা ৬ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আজ ২৬ নভেম্বর সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন তার সুযোগ্য ছেলে ব্যারিস্টার মোঃ মোজাক্কির হোসাইন। জানাজার নামাজে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

সমাজ সেবক, গ্রাম্য বিচারক, আবদুল মুকিত (উপরি মিয়া)-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলীা খান, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল ফজল, সমিতির প্রধান উপদেস্টা বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা.খালেদ মোহসিন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হার্ট বিশেষঞ্জ হাবিবউল্লাহ সেলিম, ব্র্যাক ব্যাংক লি. রিজিওনেল হেড ঢাকা মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট লোক গবেষক আবুসালেহ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code