প্রচ্ছদ

ভারত থেকে ফিরলেন ৯৯৬ জন বাংলাদেশী

  |  11:17, April 26, 2020
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

ভারত থেকে ফিরলেন ৯৯৬ জন বাংলাদেশী
ভারত থেকে ফিরলেন ৯৯৬ জন বাংলাদেশী। ছবিঃ সংগৃহীত
নয়া দিল্লিস্থ বাংলাদশ হাই কমিশন তথা বাংলাদশে সরকারের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টায় ভারতে আটকে পড়া আরও ১৬৬ জন বাংলাদশীকে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে ভারতে আটকে পড়া মোট ৯৯৬ জন বাংলাদেশীদের ৬ টি বিশেষ ফ্লাইটে চেন্নাই ও দিল্লি থেকে দেশে আনা হলো। নয়া দিল্লিস্থ বাংলাদশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে ফেরা বাংলাদেশীদের মধ্যে চেন্নাই থেকে ৫ টি ফ্লাইটে ১৯ জন শিশুসহ মোট ৮৩৩ জন এবং দিল্লি হতে বিমান বাংলাদশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১ জন শিশুসহ মোট ১৬৩ জন রয়েছে । এর মধ্য দিয়ে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশী রোগীদের একটি বড় অংশ দেশে ফিরলো ।

আরও পড়ুনঃঅনুমোদনহীন টেস্টিং কিট ব্যবহার করা যাবে না : স্বাস্থ্য মন্ত্রণালয়

Manual7 Ad Code

উল্লখ্যে, ভারতব্যাপী সকল ধরনের পরিবহন বন্ধ থাকলেও নয়া দিল্লিস্থ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুরোধে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরানোর বিষয়ে সাড়া দেয় ভারত সরকার। তাই ভারত সরকারের সর্বাত্মক সহযোগিতায় এই ফ্লাইটগুলো পরিচালনা করে আটকে পড়াদের দেশে আনা সম্ভব হয়।

Manual3 Ad Code

এছাড়া আকাশপথের পাশাপাশি কলকাতা, গোয়াহাটি ও আগরতলাস্থ বাংলাদেশ মিশনসমূহের সহযোগীতায় স্থলপথে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদশেী দেশে ফিরেছে । ভারত সরকাররে অনুমোদন নিয়ে সীমান্তবর্তী রাজ্যসমূহ হতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরানোর এ প্রক্রিয়া অব্যহত রয়েছে ।

Manual4 Ad Code

ইত্তেফাক

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code